রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

দক্ষিণ-চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার

মোঃ সেলিম উদ্দিন খাঁন -বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরার সাঙ্গু নদীর মোহনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- মো. সাগর (২৬), তানভীর রহমান জিসান (২৩), মোহাম্মদ হোসেন (২৮), মো. রাকিব (২০), মো. সাঈদ (২১) ও মো. শাহাদাত হোসেন (৩২)। সবাই রায়পুর খোর্দ্দ গহিরা দোভাষীর বাজারের বাসিন্দা।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টায় নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, রায়পুর খোর্দ্দ গহিরা এলাকায় দুটি বোটে ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছে ডাকাতরা। খবর পেয়ে বুধবার দুপুর দেড়টার দিকে তারা খোর্দ্দ গহিরা এলাকার সাঙ্গুর মোহনায় পৌঁছালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। পরে তাদের কাছ থেকে ৪টি ছুরি, একটি কুড়াল, ৩টি লোহার হাতুড়ি, দুটি হাক্সাও ব্লেড, ২টি স্ক্রু ড্রাইভার, ১টি লেচ প্লেয়ার, ৬টি ঢালি, ১টি বাকানো সাবল, ৪টি মোবাইল ফোন, ১টি ইঞ্জিন চালিত কাঠের বুট জব্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com