রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চকরিয়ায় বাস থেকে ৪০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার জেলার চকরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ মাহফুজুর রহমান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে চকরিয়া মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে থেকে তাকে হাতেনাতে ধরা হয়। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) দেবজিত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, একজন গাঁজাসহ বাসযোগে চকরিয়া থেকে কক্সবাজারে আসছে— এমন সংবাদের ভিত্তিতে চকরিয়া মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে র‌্যাব। একপর্যায়ে মাহফুজুর রহমানের আচরণ সন্দেহজনক হয়। তখন তার হেফাজতে থাকা দুইটি সাদা রঙের বস্তাসহ তাকে আটক করা হয়। বস্তা তল্লাশি করে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

মাহফুজুর রহমান চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের গোলাম মোহাম্মদের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করছেন তিনি।

দেশের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাধ্যমে গাঁজা সংগ্রহ করে কৌশলে বিভিন্ন বাসে যাত্রী সেজে কক্সবাজারে নিয়ে আসতেন।আটক মাহফুজুরকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com