রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

চট্টগ্রাম মহানগরী এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ

প্রেস রিলিজ:

চট্টগ্রাম মহানগরী এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানাভিত্তিক মোটরবাইক প্যাট্রোলিং কার্যক্রমের শুভ উদ্‌বোধন।

চট্টগ্রাম মহানগরী এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানাভিত্তিক মোটরবাইক প্যাট্রোলিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্‌বোধন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। পুলিশ সদরদপ্তর থেকে নতুন চল্লিশটি মোটরসাইকেলের মাধ্যমে আজ ৩১ অক্টোবর ২০২৪ খ্রি. বিকাল ৩:৪৫টায় দামপাড়া পুলিশ লাইন্সে এই কার্যক্রমের শুভ উদ্‌বোধন ঘোষণা করেন সিএমপি কমিশনার। এই চল্লিশটি নতুন মোটরসাইকেলসহ প্রায় ১০০টি মোটরসাইকেলের মাধ্যমে নগরীর বিভিন্ন অলিতেগলিতে ঘুরে ঘুরে অপরাধ দমনে কাজ করবে নগরপুলিশ। উল্লেখ্য যে, কিছুদিন আগে বিভিন্ন থানা এলাকায় পরীক্ষামূলক প্যাট্রোলিং ব্যবস্থাটি চালু করে জনগণের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল।

উদ্‌বোধনী অনুষ্ঠানের বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, “প্রতি প্যাট্রোলে দুটি মোটরসাইকেলে চারজন পুলিশ সদস্য থাকবেন। এই প্যাট্রোলের মাধ্যমে ছিনতাইসহ যে-কোনো অপরাধ নিয়ন্ত্রণ, মানুষের জানমাল রক্ষা, ৯৯৯ কলসহ যে-কোনো বিষয়ে দ্রুত সাড়াদান সম্ভব হবে।” এসময় তিনি প্যাট্রোলের সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

উদ্‌বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (পরিবহন) জনাব মোঃ সালাম কবির (অতিরিক্ত ডিআইজি) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com