মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

বাঁশখালীতে বেপরোয়া- কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ছয় 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার শেখের খীলের আবদুল আলিমের ছেলে মামুনুর রশীদ, বাঁশখালী পৌরসভার মৃত কালামিয়ার ছেলে আমির হোসেন, সরল ইউনিয়নের আজগর হোসেনের ছেলে আসহাব উদ্দীন, মো. লোকমানের ছেলে মোস্তাক, বৈলছড়ি ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম ছোটন, কালীপুর ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রাশেদ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে ছয় জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে তানভীরুল ইসলাম ছোটনকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ইভটিজিংয়ের অভিযোগে মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে’- যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com