মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

বালুখেকো বেপরোয়া হয়ে উঠছে লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, তিন জনের বিরুদ্ধে মামলা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

বালুখেকো বেপরোয়া হয়ে উঠছে লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, তিন জনের বিরুদ্ধে মামলা চুনতিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।

গত মঙ্গলবার বাদী হয়ে মামলাটি দায়ের করেন, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ–সহকারী কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি চৌধুরী।

মামলায় আসামিরা হলেন, উপজেলার চুনতি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ডেপুটি পাড়ার শমশুল হকের পুত্র মোহাম্মদ আসিফুল হক (৪০), একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পানত্রিশা জয়নগর এলাকার আব্দুল মালেকের পুত্র নুরুল হক (৩৫) ও জাগির মিয়ার পুত্র আবদুল মালেক (৬০)।

জানা যায়, গত ৬ অক্টোবর চুনতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খাঁন দিঘী ও ৯ নং ওয়ার্ডের ফারেঙ্গা জয়নগর এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিছ জানান, অভিযুক্তরা সরকারি খাল হতে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করেছিল।

বালুমহাল ও ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘন ও ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্তরা গুরুতর অপরাধ করেছেন।

তাই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com