বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

আড়াই মাস পর প্রকাশ্যে, মধ্যরাতে চট্টগ্রামে আ.লীগের ঝটিকা মিছিল,গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনা সরকারের পতনের আড়াই মাস পর প্রথমবারের মত চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ। শুক্রবার (১৮ অক্টোবর) দিনগত রাত পৌনে ১টার দিকে জামালখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ কয়েকজন মিছিল বের করেন।

মিছিলে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ। পায়ে হেঁটে এবং কয়েকটি মোটরসাইকেলযোগে তারা জামালখান মোড় এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিয়ে চলে যান।মিছিলের কিছু ফুটেজ রাতেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়। সেখানে লেখা হয়,চট্টগ্রামে জয়বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ।

অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না। পরে মিছিল শেষে ফেরার পথে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী নিশ্চিত করেছেন।এদিকে মিছিলের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ।

তিনি বলেন, খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য শহীদের রক্তরঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) বিকেল তিনটায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে। দলমত নির্বিশেষে সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে পুনরায় নেমে আসার আহ্বান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com