শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নড়াইলে সম্প্রীতি সভায় একই মঞ্চে যুক্ত হলেন ইমাম পুরোহিত পাদ্রীসহ রাজনীতিবিদরা

মোঃ মাহফুজুর রহমান নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ঊষার আলো ফাউন্ডেশনের আয়োজনে সর্বধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় একই মঞ্চে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সংহতি প্রকাশ করেন-মসজিদের ইমাম, পুরোহিত, খ্রিস্টান ধর্মযাজক ও রাজনীতিবিদরা। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু=সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধর্মের মানুষের এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার কুণ্ডু, বর্তমান কমিটির যুগ্মসাধারণ সম্পাদক বাবু লাল ভট্টাচার্য, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মহসিন উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান ও সেক্রেটারি এসএম নাসির উদ্দিনসহ অনেকে।

এছাড়াও ধর্মীয় গুরুদের মধ্যে বক্তব্য রাখেন-পুরোহিত মলয় কুমার ভট্টাচার্য ও চঞ্চল চক্রবর্তী, খ্রিস্টান পাদ্রী স্টিভেন পরিমল বিশ্বাস ও সমির বিশ্বাস, ইমাম মাওলানা তানবীরুল ইসলাম, মাওলানা হেদায়েত হোসাইন ও মাওলানা শামীম আহমাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনু, ছাত্রদল নেতা তানভির রহমান তামিম, ছাত্রশিবির নেতা আল-শাহরিয়া আমিন, ঊষার আলো ফাউন্ডেশনের নেতা রাফায়েতুল হক তমাল, এবিএম সিয়াম, রিমন মোল্লা, আবু ঈসা, মনোয়ার হোসাইন আসিফ, লাবিব খান, হাসিব, নাহিদ হাসান মুন্না, রায়হানসহ অনেকে, ছাত্রঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ হাসিবুর মল্লিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন ধার্মিক মানুষ কখনও কোনো উপাসনালয়ে আঘাত করতে পারে না। কেউ যদি আঘাত করে তাহলে বুঝতে হবে তার কোনো ধর্ম নেই। এমন নিকৃষ্ট কাজ কেউ করলে তাকে প্রশাসনের হাতে সোপর্দ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com