বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

ঠাকুরগাঁও -২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন এমপি জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

মোঃ সাইফুল ইসলাম  ঠাকুরগাঁও প্রতিনিধি ,

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাজাহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাজাহারুল ইসলাম সুজনকে আলাদা দুটি মামলায় আদালতে তোলা হলে এ আদেশ দেন বিচারক। এ সময় বাদী ও তার আইনজীবী জানান, আসামিকে শুরুতে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে একটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বাদীপক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রহিমা খাতুন আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

পরে তার বিরুদ্ধে করা আরেকটি হত্যা মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করেন আদালত। এর আগে সাবেক এমপি অধ্যক্ষ মাজাহারুল ইসলাম সুজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। ২৯ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিলে এসব মামলায় তাকে হাজির করে পুলিশ।

এ সময় চাঁদাবাজি ও জমি দখল মামলার বাদী মো. হাবিবুল ইসলাম বাবলু জানান, সাবেক এমপির এলাকায় ৭০ একর জমি ক্রয় করলে মামলার আসামিরা ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্ধশতাধিক একর জমি দখল করে নেন। শুধু তাই নয়, পরবর্তীতে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। আমি আশা করছি, বর্তমান সরকারের সময়ে ন্যায়বিচার পাওয়া যাবে। সেই লক্ষ্য নিয়েই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় দুই এমপিসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন আদালত। অন্যদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করা হয়। উল্লেখ্য, এ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ৪টি মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com