শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ভারতে পাচারের সময় ১০৫০ কেজি ইলিশ জব্দ করলো সেনাবাহিনী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা হয়ে ভারতে পাচারের সময় এক টনেরও (এক হাজার ৫০ কেজি) বেশি ইলিশ মাছ জব্দ করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।

এসময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সারোয়ার আলম (২৭) নামের এক যুবককে আটক করেন সেনাসদস্যরা। আটক সারোয়ার আলম ওই এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা গ্রামের ভেতরে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।

এসময় এক হাজার ৫০ কেজি ইলিশসহ পিকআপটি জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এক যুবককে।

বিষয়টি নিশ্চিত করে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, এ ঘটনায় মামলার পর আটক যুবককে থানায় হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com