মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চট্টগ্রাম লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নে অগ্নিকান্ডে ১৫টি দোকান ও এক বসতঘর আগুন

মোহাম্মদ সেলিম উদ্দিন খান(বিশেষ প্রতিনিধি)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মনু ফকির বাজারে ১৫টি দোকান এবং একই ইউনিয়নে কুমিরাঘোনা হামিদুল্লাহ মুন্সীর পাড়ায় এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা হলেন যথাক্রমে মোঃ মিজান (মুরগীর দোকান), পরিমল শীল(সেলুন), আমিন (ভাতঘর), কর্মকার(কামার), জসিম(মুরগী দোকান), আবদুর রহিম(গুদাম), শাহ আলম (মুদির দোকান), মফিজুর রহমান(তরকারি দোকান), আমিন(জেনারেটর), খোকন বড়ুয়া(ছুটকি দোকান), নাজিম উদ্দিন(চায়ের দোকান), সিএনজি অফিস, আবদুল হাফেজ (চায়ের দোকান), আমিন শরীফ(জমিদার), ইউসুফ(পান সুপারি দোকান) এবং ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক আবদুল হাফেজ।

বড়হাতিয়া মনুফকির বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব খোকন চন্দ্র দাশ জানান,৫ মার্চ মঙ্গলবার ভোর ৫টার দিকে চায়ের দোকান আবদুল হাফেজের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে বলে জানতে পেরেছি। আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে মুহুর্তের মধ্যে ১৫টির মত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩২ লাখ ৫০হাজার টাকার মত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রুবেল জানান, দোকানে আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করি। মঙ্গলবার ভোর ৫টার দিকে মনুফকির হাটে ১৫টি দোকান পুড়ে গেছে এবং একইদিন ইউনিয়নে কুমিরাঘোনা মোরশেদের বসতঘরে আগুন লাগলে সেটিও নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করি।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া জানান,ঘটনাটি সত্যিই দুঃখকজনক।১৫টি দোকান এবং একটি বসতঘরে আগুন লাগার বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। যতটুকু সম্ভব ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তিনি এলাকার বিত্তবানদের কে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসার অনুরোধ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com