মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

সিন্ডিকেটের কৃত্রিম বাঁধ কেটে আড়াই হাজার একর বনভূমি উদ্ধার

মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ প্রভাবশালী সিন্ডিকেট কর্তৃক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে বাঁধ দিয়ে তৈরি করা কৃত্রিম লেকের আড়াই হাজার একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের নির্দেশনায় বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে এ বনভূমি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম দক্ষিন বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন বলেন, সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের আওতাধীন বড়হাতিয়া বনের প্রায় আড়াই হাজার একর সংরক্ষিত ও রক্ষিত বন ডুবিয়ে দিয়ে একটি কৃত্রিম লেক তৈরি করে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী একটি মহল।

সোনাকানিয়া নামের একটি ছড়া খালে বাঁধ দিয়ে বানানো এই লেকের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছিল স্থানীয় কৃষকরা। গত দুই বছর ধরে বানানো এই কৃত্রিম লেকে ডুবে যাওয়া বনভূমি উদ্ধারে বন বিভাগ ও স্থানীয় কৃষকরা দফায় দফায় চেষ্টা চালালেও প্রভাবশালী মহলের বাধায় সেটা সম্ভব হয়নি।

ডিএফও আবদুল্লাহ আল মামুন জানান, চট্টগ্রাম বন অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের নির্দেশনায় শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিন বন বিভাগের বিভিন্ন রেঞ্জ ও বিটের কয়েকশ কর্মকর্তা-কর্মচারী সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানে সোনাকানিয়া খালের বাঁধ কেটে দিয়ে কৃত্রিম লেক বিলীন করে দিয়ে বন বিভাগের আড়াই হাজার একর সংরক্ষিত এবং রক্ষিত বনভূমি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, প্রভাবশালী মহল কর্তৃক খালে বাঁধ দিয়ে কৃত্রিম লেক তৈরি করার ফলে স্থানীয় কৃষকদের প্রায় ৫ হাজার একর জমির চাষাবাদ গত দুই বছর ধরে ব্যহত হয়ে আসছিল। বন বিভাগ কর্তৃক বাঁধ কেটে দেওয়ায় এসব জমি এখন চাষাবাদের আওতায় আসবে এবং রক্ষা পাবে সরকারী বনভূমি ও বনজসম্পদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com