মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চট্টগ্রাম হকার্স মার্কেটের গুদামে অগ্নিকাণ্ড

মোঃ সেলিম উদ্দিন খান ( বিশেষ প্রতিনিধি)

চট্টগ্রাম নগরীতে জহুর হকার্স মার্কেটের গুদামে আগুন।চট্টগ্রাম নগরীতে তৈরি পোশাকের বাজার ‘জহুর হকার্স মার্কেট’ এর দোকানের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে নগরীর লালদিঘীর পাড় এলাকায় জহুর হকার্স মার্কেটের পার্কিং এরিয়ার হাজী নূর ছোবহান ক্লথ স্টোর নামে একটি কাপড়ের গোডাউনে এ আগুন লাগে।

আগুন ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ার কথা ফায়ার সার্ভিস বললেও ক্ষতিগ্রস্ত দোকান মালিক এর পরিমাণ আরও বেশি বলে দাবি করছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। আগুনে ১৫ লাখ টাকা ক্ষতি ও ৬০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com