রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ঠাকুরগাঁওয়ে ৩ টির মধ্যে দুটিতে নৌকা ও ১টিতে লাঙ্গলের জয়

ঠাকুরগাঁও প্রতিনিধি,মোঃ আবুল হাসান 

দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে ৩টি আসনের দুটিতেই জয় পেয়েছে নৌকা প্রতিকের প্রার্থী। ৩টি আসনের ভোট কেন্দ্র গুলিতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

ঠাকুরগাঁও-১ আসনে সকাল থেকে ভোটকেন্দ্র গুলো ছিল ভোটার শূন্য। তবে দুপুরের দিকে কিছু ভোটারকে ভোট দিতে কেন্দ্রে আসতে দেখা গেলেও সে সংখ্যাও ছিল খুবই কম। হাতে গোনা কিছু কেন্দ্র ব্যতীত কোন কেন্দ্রেই ভোটারদের লাইন দেখা যায়নি।

এ আসনে জাল ভোট, কেন্দ্র দখল এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানা অভিযোগে ভোট বর্জন করেছেন জাতীয় পার্র্র্র্টির প্রার্থী রেজাউর রাজি স্বপন চৌধুরী। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) যুব মহিলা লীগের ঠাকুরগাঁও জেলা সভাপতি তহমিনা আখতার মোল্লা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। এই নির্বাচন বাতিল চেয়ে তিনি মামলা করবেন।

এ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন পুন: নির্বাচিত হয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ টি কেন্দ্রের চুড়ান্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন ২১৮৫ টি কেন্দ্র লক্ষ্য ৫হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি স্বমর্থীত প্রার্থী রেজাউর রাজি পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট ৷

ঠাকুরগাঁও-২ এ আসনে বর্তমান এমপি দবিরুল ইসলামের ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দী ছিল তারই চাচাতো ভাই স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আলী আসলাম জুয়েল।

তবে স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল অভিযোগ করে সাংবাদিকদের বলেন, তার নির্বাচনী এলাকায় অধিকাংশ এলাকায় তার এজেন্টদের ভয়-ভীতি দেখানো হয়েছে। অনেককে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। একাধিক কেন্দ্রে জাল ভোট দেয়া হয়েছে। তাই তিনি ৯টি কেন্দ্রের ফলাফল স্থগিত চেয়ে আবেদন করেছেন।

ঠাকুরগাঁও ২ আসনের ১০৪টি কেন্দ্রের চুড়ান্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম সুজন নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট। ট্রাক প্রতিক নিয়ে নিকটতম সতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ ভোট। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯৬৫।

ঠাকুরগাঁও-৩ এ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন পুন: নির্বাচিত হয়েছে। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ছেড়ে দেয়া ২৬ আসনের মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনটি অন্যতম।

এ আসনের ১২৮টি ভোট কেন্দ্রের চুড়ান্ত ফলাফল অনুযায়ী ৪১ হাজার ৯৪৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ। তিনি পেয়েছেন ১লাখ ৬ হাজার ৭৬৮ ভোট। তার নিকটতম ১৪ দলীয় জোট সমর্থিত ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৬৪ হাজার ৮২১ ভোট।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com