শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

নাটোরে র‌্যাবের হাতে আটক ৪ হ্যাকার

নাটোরের লালপুরে মোবাইল ফোন দিয়ে ‘ইমো’ হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- লালপুর উপজেলার মহরাজপুর এলাকার চন্দ্রের প্রামাণিকের ছেলে জনি হোসেন (২০), বিলমাড়িয়া গ্রামের নছির মন্ডলের ছেলে মিলন (২১), ফতেপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সজু ইসলাম (২০) ও নাগশোষা গ্রামরে আব্দুল মালেক সরকারের ছেলে মারুফ হোসেন (২০)।

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় আটককৃতদের নিকট থেকে দুইটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার দুইশত টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com