শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

ব‍্যারিস্টার সুমনের ধরাশায়ী হচ্ছেন বিমান প্রতিমন্ত্রী

বার্তা সম্পাদক,বৃষ্টি আক্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ তিনি। ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা। এখন অবশ্য নেই।সেই সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন) হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী ব‍্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ভোটের হিসাবে পেছনে ফেলে সায়েদুল হক জয়ের পথে রয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসন। এই দুই উপজেলা মিলিয়ে মোট ভোটকেন্দ্র ১৭৭টি। এর মধ্যে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নীলিমা রায়হানা প্রথম আলোকে বলেন, উপজেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে ৫৪টির ফলাফল তাঁদের হাতে পৌঁছেছে। তাতে দেখা যায়, বিপুল ভোট এগিয়ে আছেন সৈয়দ সায়েদুল হক।

মাধবপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ কে এম ফয়সাল প্রথম আলোকে বলেন, ৯২টি কেন্দ্রের মধ্যে ৪২টির ফলাফল তাঁর হাতে আছে। এসব কেন্দ্রেও বিপুল ভোটে এগিয়ে আছেন সায়েদুল হক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ‍্যাডভোকেট মো. মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। অর্থাৎ ৯৯ হাজার ৫৫৬ ভোট বেশি পেয়েছেন ব্যারিস্টার সুমন। এ আসনে মোট কেন্দ্র ১৭৭টি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জিলুফা সুলতানা এ ফলাফল ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com