মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

কক্সবাজারে লবণের বস্তার ভেতরে ছিল ১৮ কেজি ক্রিস্টাল মেথ

মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি )

 

 

কক্সবাজারের রামুতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে লবণের বস্তার ভেতর থেকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ট্রাকের চালক ও টেকনাফের নোয়াখালী পাড়ার আজিজুর রহমানের ছেলে মো. কেফায়েত উল্লাহ (৩৮) এবং হেলপার ও টেকনাফের মহেশখালী পাড়ার আবু বকরের ছেলে মো. হারুন (২৩)।

বিজিবি জানায়, তারা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে লবণের বস্তার ভেতরে সাদা কাপড়ে মোড়ানো ১৮ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। এ সময় ট্রাকটির পাশাপাশি ৩ লাখ ৩৬ হাজার টাকা, এক বোতল মদ, একটি চাকু ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক দুজনকে এবং জব্দ করা মাদক, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ তাদেরকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com