রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা ফুলের শুভেচ্ছা ও হেলমেট বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
‘ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি’- এই শ্লোগানে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

বুধবার (২৯ অক্টোবর ) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই প্রচারণার কার্যক্রম অনুষ্ঠিত হয়। সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

তিনি যানবাহন চালকদের ট্রাফিক আইন মনে চলার জন্য লিফলেট বিতরণ করেন। সেই সঙ্গে হেলমেটবিহীন এবং মোবাইলে কথা বলা অবস্থায় মোটরসাইকেল না চালানোর জন্য প্রচারণায় আহ্বান জানানো হয়। সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেল চালানো, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানান।

বেশকিছু মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করা ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখায় ফুল দিয়ে শুভেচ্ছা ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের হেলমেট উপহার দেওয়ার মাধ্যমে জনগণকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, নিজের জীবন রক্ষার জন্য হেলমেট পরিধান করতে হবে। আমরা জরিমানা করতে চাইনা, আমরা চাই সবাই ট্রাফিক আইন মেনে চলুক। সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেল চালানো, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং গাড়িতে যাতে করে ৩ জন যাত্রী পরিবহন না করা হয় সে বিষয়ে আহবান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আমজাদ হোসেন,ঠাকুরগাঁও সদর থানা ওসি (তদন্ত) জিয়াউর রহমানসহ ট্রাফিক ও জেলা পুলিশের কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com