বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন ও ভোক্তার যৌথ বাজার মনিটরিং, ৩ প্রতিষ্টানকে জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে বাজার তদারকিতে নেমেছে উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে শহরের বাজার ও ব্যবসা প্রতিষ্টানে তদারকি অভিযানে নামে উপজেলা প্রশাসন।

 

এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, কার্যকরী সদস্য ও সাংবাদিক মো. আমজাদ হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন।

 

শ্রীমঙ্গল থানা প্রশাসনের সহযোগিতায় শহরের সেন্ট্রাল রোড, পুরান বাজার, পোষ্ট অফিস রোড, নতুন বাজার আলু, পিয়াজ, ডিম, কাঁচামরিচ সহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ তেল, খাদ্য পন্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্টানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে তদারকি অভিযান অব্যহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com