সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্মাট দেশ গড়ার লক্ষে পিরোজপুর দুই আসনে আওয়ামীলীগের স্মাট প্রার্থী চায় আ.লীগ নেতা কর্মীরা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর দুই আসনে এবার নৌকার বিজয় চান আওয়ামীলীগের লীগ নেতা কর্মীরা।   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাউখালী উপজেলার কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ অঙ্গীকার ব্যাক্ত করেছেন নেতা কর্মীরা।
আজ শনিবার দুপুরে স্থানীয় আইরন জয়কুল প্রাথমিক বিদ্যালয় মাঠে কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে পিরোজপুর-২ আসনে নৌকায় ভোট দিতে পারি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। বক্তারা আরো বলেন,  স্মাট দেশ গড়ার লক্ষে এ আসনে এবার  আওয়ামীলীগের স্মাট প্রার্থী চাই।
সভায় পিরোজপুর-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী  পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কানাই লাল বিশ্বাস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ,  স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক  সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।
অনুষ্ঠান  সঞ্চালনা করেন  উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন। সভা শেষে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য পিরোজপুর-২ আসন থেকে জাতীয় পার্টি (জেপি’র) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু  ৩৬ বছর  ধরে এই আসন থেকে সাইকেল মার্কা নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়ে আসছেন। কিন্তু এবার এ আসনে আ.লীগের ভোটার সমর্থকরা ভোট বিপ্লব করে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন।

BDPK/F.H.P

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com