শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক

রাজাপুরে রেডলাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি :পবিত্র রমজান উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে ৫০০ জন অসহায় দুস্থের মধ্যে ইফতার সামগ্রী , ২জনকে নতুন দুইটি ইজিবাইক ও একটি মসজিদে দেড় লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে রেডলাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুদাবি প্রবাসী মো.সিফাতুল্লাহ অর্থায়নে।

 

রবিবার বেলা ১১ টায় উপজেলার পুটিয়াখালি আরুয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সিফাতউল্লাহ’র নিজ অর্থায়নে প্রতিবছরের ন্যায় এ বছর ও এসব ইফতার সামগ্রী সহ অর্থ বিতরণ করা হয়। স্থানীয় পুঠিয়াখালি জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য দেড় লক্ষ টাকা , অসহায় আব্দুর রহমান ও আমির হোসেনকে দুইটি ইজিবাইক এবং ইফতার সামগ্রী জনপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি বুট, ১ কেজি চিনি , ১ কেজি মুড়ি, ২ লিটার তেল,২ কেজি ডাল ও ১টি করে ট্যাংক মোট ৫০০ জনের মাঝে বিতরণ করা হয়।

 

 

 

এ সময় উপস্থিত ছিলো সামাজিক সংগঠন রেডলাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাৎ মির , বীর মুক্তিযোদ্ধা আজিজ মিরা, মোঃ জামাল, হেমায়েদ হোসেন মির,দবির মির,মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সুবিদাভোগী ৫ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

 

 

বিপিকেএইচ/জেপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com