সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৬.৩ তাপমাত্রায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

চায়ের দেশ মৌলভীবাজাররে শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তীব্র শীতে জনজীবন স্থবীর হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ।গতকাল (১৯ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৯ টায় শ্রীমঙ্গস্থ আবহাওয়া অফিস এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৬.৩ ডিগ্রী সেলসিয়াস।

বিকেল ধেকে ঠান্ডা বাতাশে শীতের তীব্রতা বাড়তে থাকে। সকালে রোদ উঠার পর কমতে থাকে শীত। প্রচন্ড ঠান্ডার কারণে সন্ধ্যার পর থেকে শহর স্থব্ধ হয়ে পড়ে। কমে যায় মানুষের আনাগোনা। তীব্র ঠান্ডায় চা শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে।

তীব্র শীতে আর ঘন কুয়াশায় জেলার শীতকালীন সবজির ক্ষতি হচ্ছে বলে একাধিক কৃষক জানিয়েছেন। শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা বিবলু চন্দ্র জানান, ঘন কুয়াশা ও আকাশ মেঘাচ্ছন্ন না থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

এটি চলতি মৌসুমে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা। এ অঞ্চলে মূলত জানুয়ারি মাস থেকে ফেব্রয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের তীব্রতা বেশী থাকে। উল্লেখ্য, ১৯৬৮ সালের ৪ ফেয়ায়ারি এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমদ জানান, শীতের কারণে রোরো ধানের বীজতলায় চারা বৃদ্ধি বিলম্বিত হয়েছে। শীত ও ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী হলে ধানে চিটা আসতে পারে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুরর্শেদ জানান, অন্য সময়ের তুলনায় এখন শীতজনিত রোগে প্রতিদিন জেলার সরকারি ও বেসরবারি বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের ভর্তির সংখ্যা অনেক বেশি।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলায় মোট বরাদ্দ এসেছে ৩৫ হাজার ২শত ৮০ পিস কম্বল। ইতোমধ্যে কম্বলগুলো জেলার ৭টি উপজেলার ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com