বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান মৌলভীবাজারে সামাজকর্মী হোসাইনের উপর হামলার আসামি গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মৌলভীবাজারে তামিম হত্যার মূল আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার চট্টগ্রামে ঈদের আগে চড়া গরুর ও মুরগি মাংসের বাজার শ্রীমঙ্গলে জমি দখলের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত চক্রের সন্ধান, স্টেশন রোডে দেশীয় অস্ত্রসহ আটক ৬ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএ’র

পেলের নামে স্টেডিয়ামের নামকরণ করলো ব্রাজিলের প্রতিবেশি দেশ

স্পোর্টস ডেস্কঃ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর আহ্বানে সাড়া দিয়ে সবার আগে পেলের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করেছিলো কেপভার্দে। এবার সে তালিকায় যুক্ত হলো লাতিন আমেরিকান দেশ কলম্বিয়া। পেলের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করল ব্রাজিলের প্রতিবেশিরা।

সদ্য মৃত্যুবরণ করা ব্রাজিল কিংবদন্তির শেষকৃত্যে অংশ নিয়ে ফিফা সভাপতি তাদের প্রতিটি সদস্য দেশকে অনুরোধ করেছিলেন পেলের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করার। এ নিয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব ফিফা থেকে পাঠানোর কথাও বলেছিলেন তিনি। ইনফ্যান্তিনোর এই আহ্বানে এখনও পর্যন্ত এগিয়ে এল দু’টি দেশ। তবে এ নিয়ে কোনো আওয়াজ নেই লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায়।

কলম্বিয়ার দক্ষিণের একটি প্রদেশের গভর্নর ঠিক করেছেন, সেই অঞ্চলের একটি স্টেডিয়ামের নাম রাখা হবে পেলের নামে। হুয়ান গিলের্মো হুলুয়াগে নামে ওই গভর্নর জানিয়েছে, ভিলাভিসেনসিও শহরের একটি স্টেডিয়ামকে এবার থেকে ডাকা হবে ‘বেলো হরাইজন্তে রেই পেলে’ নামে। রেই পেলের শব্দের অর্থ রাজা পেলে। স্প্যানিশ ভাষায় বেলো হরাইজন্তের অর্থ সুন্দর আকাশ। গভর্নর হুলুয়াগা বলেছেন, ‘পেলে কে ছিলেন, সেটা জানা দরকার ভবিষ্যৎ প্রজন্মের।’

১৯৫৮ সালে এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। ১৫ হাজার দর্শক বসতে পারেন স্টেডিয়ামটিতে। দ্বিতীয় বিভাগের ক্লাব লানেরোস এই মাঠটি ব্যবহার করে। ব্রাজিলের উত্তর-পূর্বের শহর মাসেইয়োর একটি স্টেডিয়াম অনেকদিন ধরেই রয়েছে পেলের নামে। প্রতিবেশী দেশ আর্জেন্টিনা বা ইউরোপের কোনো দেশ এখনও এ ব্যাপারে কোনও কিছু জানায়নি।

গত সোমবার পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে ইনফান্তিনো বলেন, ‘বিশ্বের সব ফুটবল খেলুড়ে দেশকে আমরা বলব তাদের দেশের একটি স্টেডিয়ামের নাম পেলের নামে রাখতে।’২৪ ঘণ্টা জেগে পেলেকে সম্মান জানিয়েছে ব্রাজিল। স্যান্টোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে রাখা ছিল পেলের মরদেহ।

পেলের মরদেহে সম্মান জানিয়ে ইনফান্তিনো বলেছিলেন, ‘এখানে সবাই শোকার্ত। পেলে গোটা বিশ্বের কাছেই ফুটবলের প্রতিক।’ পেলের জন্য ফিফা তাদের পতাকা অর্ধনমিত করে রেখেছিল গত শুক্রবার। গত সোমবার থেকে যে শ্রদ্ধা জানানো চলছে, তা শেষ হয়েছে মঙ্গলবার।

পেলেই এক মাত্র ফুটবলার, যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন। ফিফা তাকে বিশ শতকের সেরা ফুটবলার বলে ঘোষণা করেছিল। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে পেলে মৃত্যুবরণ করেন ৩০ ডিসেম্বর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com