মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

খানসামায় ট্রাক্টর উল্টে চালক নিহত

নিহত মোশারফ হোসেন খানসামা উপজেলার ছিট আলোকডিহি গ্রামের সরকার পাড়ার দুলাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, দ্রুত গতিতে ট্রাক্টর চালিয়ে যাবার সময় খানসামায় উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ান গড় গ্রামের কইপাড়ায় পাশে নব নির্মিত মসজিদের কাছে নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে পড়ে ট্রাক্টরটি।

দিনাজপুরের খানসামায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে মোশারফ হোসেন নামে এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল (৮ ফেরুয়ারি) মঙ্গলবার রাতে খানসামা উপজেলায় এ ঘটনাটি ঘটেছে। নিহত ট্রাক্টর চালক মোশারফ হোসেন (২৮) খানসামা উপজেলার সিট আলোকডিহি গ্রামের দুলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা ও নিহতের স্বজনেরা জানায়, মঙ্গলবার রাতে তার নিজস্ব ট্রাক্টরটি মেরামত করে বাড়ি ফেরার পথে ছাতিয়ানগড় গ্রামের কৈ পাড়ার নতুন মসজিদ নামক এলাকায় কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়।

এতে গাড়ির নিচে চাপা পড়ে চালক মোশারফ হোসেন ও হেলপার মাসুম। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত হেলপার মাসুম (১৫)কে হাসপাতালে ভর্তি করা হয় ।বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ওসি কামাল হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com