শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

ঝিকরগাছায় সরকারি রাস্তা দখল করে পাকা বসতঘর নির্মাণ

ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সা গরপুর গ্রামের পূর্ব পাড়ায় সরকারি রাস্তা দখল করে নির্মিত হচ্ছে পাকা বসতঘর। আর সেই সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের উপর তেড়ে আসেন স্হানীয় ইউ পি সদস্য। সরজমিন পরিদর্শনে দেখা যায়, বহু বছর ধরে সাগরপুর পূর্ব পাড়ার মধ্য দিয়ে একটি মাটির রাস্তা ব্যবহার করে স্হানীয় জনগন যাতায়াত করে আসছে। হঠাৎই রাস্তার কয়েক ফুট জায়গা দখল করে সেখানে পাকা কলম তুলে ঘর নির্মাণ কাজ শুরু করেছেন একই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে মহিদুল। পূর্বের সীমানা থেকে প্রায় ৪ফুট সামনে বাড়িয়ে এই ঘর নির্মাণ হচ্ছে।

স্হানীয় জনগনের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা গতকাল  (২৫ ডিসেম্বর) রবিবার  সেখানে খবর সংগ্রহ করতে গেলে মহিদুল সামনে না আসলেও সাংবাদিকদের ধমকাতে চলে আসেন স্হানীয় ইউ পি সদস্য আব্দুল হাই। তিনি সাংবাদিকরা কেন সেখানে গিয়েছে জানতে চান এবং বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে তার সংশ্লিষ্টতার কথা বলে তার সম্পর্কে নেতাদের কাছ থেকে জেনে নিতে বলেন। তিনি বলেন, এই বাড়ি সীমানা মেপেই নির্ধারিত জায়গায় করা হচ্ছে। যদিও মহিদুলের স্ত্রী জানান, ৪/৫ বছর পূর্বে একবার আমিন এনে জমি মাপা হয়েছিল। তখন যেখানে সীমানা ছিলো তার থেকে অন্তত ৪ফুট রাস্তার উপর ঘর এগিয়ে আনার কারণ জানতে চাইলে মহিদুলের ছেলে সাগর জানান, আগেও জমির সীমানা এখানেই ছিলো।

মানুষ চলাচল করতো বলে আমরা জমি ছেড়ে রেখেছিলাম। তারা তাদের পৈতৃক ১২ শতাংশ জমির মধ্যেই আছেন বলে তিনি জানান। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, আমরা বাপ দাদার আমল থেকেই এই রাস্তা দেখে আসছি। হঠাৎই মহিদুল এখানে রাস্তার উপর ঘর নির্মাণ করছে। এভাবে ঘর তৈরি করলে মাঠ থেকে ফসল নিয়ে আসতে অনেক সমস্যা হবে বলে তারা জানান। সেই সাথে সরকারি আমিন এনে জমির সীমানা নির্ধারণ করে ঘর নির্মাণেরও দাবি জানান। এবিষয়ে প্রশাসনের বক্তব্য জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com