সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বাঘায় বৃদ্ধ নাজিম ও আম্বিয়া দম্পতির লাশ উদ্ধার

রাজশাহীর বৃদ্ধ নাজিম-আম্বিয়া দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল (৩০ নভেম্বর) বুধবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রাম থেকে এই জোড়া লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৭৫) ও তার স্ত্রী আম্বিয়া বেগম (৬৫) মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুড়িয়ে পড়ে। প্রতিদিন তারা সকালে ঘুম থেকে উঠে। কিন্তু বুধবার সকাল ৭টা পর্যন্ত তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পাশের বাড়ির নেপাল শেখ নামের এক বৃদ্ধ তার বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখনে আব্বিয়া বেগম বারান্দায় চকির উপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নাজিম উদ্দিন বারান্দায় চকির নিচে শুয়ে আছে। কাছে গিয়ে দেখন তারা মৃত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এদিকে নাজিম-আম্বিয়া দম্পতির নাতি ইমন হোসেনের স্ত্রী খদেজা খাতুন সাগরী গত ১৫ নভেম্বর আত্মহত্যার কয়েক দিন পর থেকে ঠিকমত ইমন বাড়িতে থাকেনা। এনিয়ে নাজিম-আম্বিয়া দম্পতি মানষিক চাপে ছিল বলে স্থানীয়রা জানান।।
এ বিষয়ে বাঘা থানার এসআই দুরুল হুদা বলেন, নাজিম-আম্বিয়া দম্পতির নাতি বৌ গত ১৫ নভেম্বর আত্মহত্যা করে। এ ছাড়া ৩ বছর আগে নাজিম-আম্বিয়া দম্পতির ছেলে কামরুজ্জামান আত্মহত্যা করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মানষিক চাপে তারা আত্মহত্যা করতে পারে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোট পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com