বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

শ্রীমঙ্গল সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীসহ নিহত ২

শ্রীমঙ্গল বাংলা টিভি’র প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন (৫০) গাছ পড়ে নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে তিনি মৌলভীবাজার থেকে মটর সাইকেল যোগে নিজ ছেলেকে নিয়ে বাড়ী ফেরার পথে মোকামবাজার এলাকায় পৌঁছলে সড়কের পাশ থেকে গাছ পড়ে নিহত হয়েছেন। তিনি উপজেলার ভাড়াউড়া চা বাগানের ধীরেন্দ্র বৈদ্য এর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,বিক্রমজিৎ বর্ধন নিজ ছেলে জয় বর্ধনকে নিয়ে মটর সাইকেল যোগে মৌলভীবাজার থেকে ফ্যামেলী প্লানিং এর পরিক্ষার ইন্টারভিউ দিয়ে শ্রীমঙ্গল নিজ বাড়ীর উদ্দ্যেশে রওয়ানা হন। মৌলভৗবাজার মোকামবাজার এলাকায় পৌঁছলে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের পাশের গাছ, চোরেরা গাছ কাটতেছিল এমন সময় একটি গাছ সংবাদকর্মী বিক্রমজিৎ বর্ধন এর উপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার ছেলে জয় বর্ধনও আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিনুল হক জানান,সংবাদকর্মী বিক্রমজিৎ বর্ধন নিজ ছেলে কে নিয়ে মটরসাইকেল যোগে তার মত করে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। মোকামবাজার এলাকায় পৌঁছলে সড়কের পাশে কাটা গাছ তার উপর পড়ে তিনি নিহত হন এবং এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদনবত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বিক্রমজিৎ এর মৃত্যুর সংবাদ প্রচার হলে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে আজ (১১ নভেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৫ টার সময় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর পেট্রোল পাম্প এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আসা আরেকটি ডিমবাহী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ডিমবাহী ভ্যানের হেরপার ঘটনাস্থলেই নিহত হন এবং ড্রাইভার আহত হন। নিহত হেলপার বি.বাড়িয়া জেলার মো.মিরাজ মিয়া ও আহত ড্রাইভার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার সালাউদ্দিন বলে জানা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com