শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

মেয়েকে খুন করে আত্মহত্যার নাটক পরিবারের

রাজশাহীর পুঠিয়ায় হোসনেয়ারা প্রান্তি (২০) মৃত্যুর ৮ মাস পর রহস্য উন্মোচন হয়েছে। আত্মহত্যা নয়, বাবা-মা ও ভাই মিলে তাকে হত্যা করে। এরপর আত্মহত্যার রূপ দিতে রাতে প্রান্তির গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে বাড়ির পাশে আম গাছে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় পুলিশ গত (৯ নভেম্বর) বুধবার  সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বাবা হাসানুজ্জামান বাবু (৪৫), মা নাসরিন বেগম (৪০) ও ভাই নাসিমকে (১৮) গ্রেফতার করেছে। তারা উপজেলা সদরের গণ্ডগোহালী গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি তারা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, প্রাপ্তির ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এসেছে। ওই প্রতিবেদনে আত্মহত্যা নয়, বরং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই প্রেক্ষিতে তার পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এর মধ্যে মেয়েটির ভাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। আর মেয়েটির বাবা-মাকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি বলেন, গ্রেফতার কৃতরা জানিয়েছেন মেয়েটির জীবন যাপন একটু উগ্র ছিল। যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে মারধর করে। এক পর্যায়ে মেয়েটি মারা যায়। এরপর তাকে বাড়ির পাশে একটি আম গাছে ঝুলিয়ে রাখে।
ওসি বলেন, ওই ঘটনার পর থানায় একটি ইউডি মামলা করা হয়। তবে এখন হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ায় থানার একজন এসআই বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন। আর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
প্রাপ্তি গত বছর পরিবারের অমতে পৌরসদর এলাকার কাঠালবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জিয়ারুল ইসলামের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে উভয় পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। তবে হত্যার কয়েকদিন আগে তিনি বাবার বাড়ি বেড়াতে আসেন। আর গত ৫ মার্চ দিবাগত রাতে বাবা মা ও ভাই মিলে প্রাপ্তিকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com