শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

আমিরাবাদে নামের আগে ডাক্তার ব্যবহার, জরিমানা গুনল ভুয়া ডাক্তার ইচমচ আরা বেগম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ কিল্লার আন্দর সংলগ্ন কাক পাড়ায় এক ভূয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার লিখে ভূল চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে ভূয়া ডাক্তার ইছমত আরা বেগম(৪৬) কে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসময় তার বাড়ী থেকে ২টি বেড জব্দ করা হয়।
সে ওই এলাকার খায়ের আহমদের স্ত্রী।

গতকাল (৮ নভেম্বর)  বিকেলে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।অভিযানকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ইশতিয়াকুর রহমান, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের অফিস সহকারী তেজেন্দ্র দাশসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান,ইচমত আরা বেগম ডাক্তার না হয়েও নামের আগে ‘ডাঃ’ ব্যবহার করেন। তার অবহেলাজনিত চিকিৎসা সেবা ও কার্যের কারণে অনেক গর্ভবতী-প্রসূতি মা এবং বাচ্চার জীবন বিপন্ন হওয়ার অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের প্রেক্ষিতে ভূয়া ডাক্তার ইচমত আরা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তার অবহেলাজনিত চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি উদঘাটিত হওয়ায় ও অভিযুক্ত ব্যক্তি তার দোষ স্বীকার করায় তাতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, ২টি বেড জব্দ করা হয় এবং ভবিষ্যতে এধরণের কার্য হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।আগামীতে ভূয়া চিকিৎসদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com