শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

অবৈধ বালু উত্তোলনে বনবিভাগের অভিযান, ৪টি ড্রেজার মেশিন জব্দ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ফাজাইল্যা ঘাটা এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়েছে বনবিভাগ। এসময় ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।আজ ( ৮ নভেম্বর) মঙ্গলবার  দিনব্যাপী দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

অভিযানকালে সাথে ছিলেন পদুয়া সহকারী বন সংরক্ষক এটিএম আজহারুল ইসলাম, চুনতি রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জলিলুর রহমান, চুনতি সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, ডলুবিট কর্মকর্তা রাহুল মুনতাসিরসহ বনবিভাগের সকল বনকর্মীরা।

চুনতি সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, আমাদের বনবিভাগের জায়গা থেকে বালু খেকোরা অবৈধ ভাবে চুনতি ফাজাইল্যা ঘাটা এলাকা থেকে বালু উত্তোলন করছিল। দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম স্যারের নির্দেশনায় আমরা সহকারী বনসংরক্ষক, রেঞ্জারসহ বনকর্মীদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছি।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ফাজাইল্যা ঘাটা এলাকায় বনবিভাগের জায়গা হতে অবৈধ বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপী দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম স্যারের নির্দেশনায় আমাদের সকল বনবিভাগের কর্মকর্তা, বনকর্মী ও লোহাগাড়া থানা পুলিশ সদস্যদের সাথে নিয়ে আমরা উক্ত এলাকায় অভিযান পরিচালিত করেছি। অভিযানে ৪টি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com