রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

প্রাণঘাতী ছত্রাকের তালিকা প্রকাশ করলো ডব্লিউএইচও

প্রাণঘাতী ছত্রাকের তালিকা প্রকাশ করলো ডব্লিউএইচও

সময়ের পরিবর্তনে বিশ্বে বেড়েছে কৃত্রিম পণ্যের ব্যবহার। এতে করে ছত্রাক জনিত সংক্রমণের হার আগের চেয়ে অনেক বেড়েছে। তাই মানুষকে সতর্ক করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিগত বছরগুলোতে বেশ সক্রিয়তা দেখাচ্ছে।

সম্প্রতি সংস্থাটি ক্ষতিকর ছত্রাকের ক্যাটাগরিভিত্তিক একটি তালিকা প্রকাশ করেছে। ছত্রাকের এই ধরনের তালিকা এই প্রথম।

তালিকাটির নাম ‘ফাঙ্গাল প্রায়োরিটি প্যাথোজেন লিস্ট’ (এফপিপিএল)। বিশ্বব্যাপী বিভিন্ন রোগ সৃষ্টিকারী ছত্রাকের মধ্যে কোনগুলো কতটা বিপদজনক, মূলত তা চিহ্নিত করতেই তালিকাটি তৈরি করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় এই গবেষণার নেতৃত্ব দেয়। ছত্রাকগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করেছে ডব্লিউএইচও। যথাক্রমে, ক্রিটিকাল, হাই ও মিডিয়াম। ক্রিটিকাল তালিকার মধ্যে রয়েছে ক্যান্ডিডা অরিস। এই জীবাণুটির ওপর ওষুধের প্রভাব অনেক সীমিত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই ছত্রাকের আক্রমণে প্রাণ হারান বহু মানুষ। বিশেষ করে হাসপাতালগুলোতে এর প্রাদুর্ভাব অত্যন্ত প্রবল। পাশাপাশি এই তালিকায় আছে ক্রিপ্টোকোকাস নিওফরম্যানস, অ্যাসপারগিলাস ফিউমিগাটাস এবং ক্যান্ডিডা অ্যালবিকানস নামের ছত্রাক।

হাই বা উচ্চ ক্যাটাগরিতে রয়েছে ক্যান্ডিডা পরিবারের অন্যান্য ছত্রাক। তা ছাড়া, মিউকোরালেস গোষ্ঠীর ছত্রাকও এই তালিকাভুক্ত। এই মিউকোরালেস মিউকোরমাইকোসিস বা কৃষ্ণ ছত্রাক সৃষ্টি করে। কোভিডের সময় যে ব্ল্যাক ফাঙ্গাস দেখা গিয়েছিল, এটা সেই গোষ্ঠীরই।

এছাড়াও মিডিয়াম ক্যাটাগরিতে রয়েছে কক্কাইডিয়োইডেস এসপিপি, ক্রিপ্টোকোকাস গাট্টিসহ বেশ কয়েক ধরনের ছত্রাক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com