বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয়

দুই গোল, দুই লালকার্ডের ম্যাচে কেউ জেতেনি

শুরুটা দারুণ হতে পারতো মোহামেডানের। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ২৩ মিনিটে এগিয়ে যাওয়া এবং প্রতিপক্ষ ১০ জনের দল পরিণত হওয়ার সুযোগটা আর ধরে রাখতে পারেনি সাদা-কালোরা।

তাইতো পূর্ণ পয়েন্টের পরিবর্তে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগযাত্রা শুরু করতে হলো এখনো শিরোপা জিততে না পারা দলটিকে।আজ (৫ ফেব্রুয়ারি) শনিবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ২৪ মিনিটে মোহামেডান যে আক্রমণ থেকে গোল করে এগিয়ে গিয়েছিল ওই সময় ডাবল দুঃসংবাদ শেখ রাসেলের। পিছিয়ে যাওয়ার পর ১০ জনের দলে পরিণত হয় তারা।

সাদ উদ্দিন পোস্টের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে বল ঠেকানোর চেষ্টা করে দলের জন্য বিপদ ডেকে আনেন। মালির ফরোয়ার্ড সোলেমান দিয়েবাতে সুযোগ মিস করলে অবশ্য পেনাল্টির বাঁশিও বাজতো মোহামেডানের পক্ষে।

মোহামেডানের জন্য ম্যাচটি দুর্ভাগ্যের। এগিয়ে গিয়েও তারা জয় দিয়ে লিগ শুরু করতে পারলো না। ৮৪ মিনিটে কিরিগিজ ডিফেন্ডার কর্নার থেকে আসা বলে দারুণ হেডে রাসেলকে হারা ম্যাচ ড্র করান।

এগিয়ে যাওয়ার পর মোহামেডানের কোচ চাপ সৃষ্টি করে চেষ্টা করেছিলেন ব্যবধান বাড়িয়ে নিতে। পারেনি বলেই শেষ পর্যন্ত দুই পয়েন্ট হাতছাড়া হয় তাদের। ১-১ গোলে ড্র দিয়ে লিগযাত্রা শুরু হয় সাদ-কালোদের।

১০ জনের শেখ রাসেলকে বেশ চেপেই ধরেছিল মোহামেডান; কিন্তু ওই সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয়েছে তাদের ম্যাচটি ড্র করে। ৬৭ মিনিটে মোহামেডানের মাসুদ সরাসরি লালকার্ড পেলে বাকি সময় মোহামেডানকেও লড়তে হয়েছে ১০ জন নিয়ে।

মোহামেডান ও শেখ রাসেলের ম্যাচ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড। যে রাউন্ডে জয় পেয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com