শনিবার, ২৫ Jul ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

পুষ্পার দ্বিতীয় পর্বে আল্লু অর্জুনের আকাশছোঁয়া পারিশ্রমিক

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পর খ্যাতির শীর্ষে উঠে এসেছেন আল্লু অর্জুন। ছবিটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দর্শকরা। ২০২৪ সালে পুষ্পার দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পেতে পারে। শিগগির শুরু হবে এ সিনেমার শুটিং।

‘পুষ্পা ২’-এর জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন আল্লু অর্জুন। আর তাতেই দেশের সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় এক লাফে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন সালমান খান ও অক্ষয় কুমারকে।

পুষ্পার প্রথম পর্বের পর দর্শকদের মধ্যে আল্লু অর্জুনকে নিয়ে যে উন্মাদনা দেখা গেছে, তাতেই ধারণা করা হচ্ছিল, আগামী ছবিতে তার পারিশ্রমিক বাড়বে কয়েকগুণ। হয়েছেও তাই।ভারতীয় গণমাধ্যমের খবর, ‘পুষ্পা: দ্য রুল’-এর জন্য ১২৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন আল্লু। সিনেমাটির দ্বিতীয় পর্বের মোট বাজেট ৪৫০ কোটি।

তার মধ্যে ১২৫ কোটি এরইমধ্যে পকেটে পুরে ফেলেছেন ছবির নায়ক। প্রযোজকরাও এ ক্ষেত্রে বিশেষ কার্পণ্য করেননি। ফলে অক্ষয় কুমার ও সালমান খানদের পেছনে ফেলে দেশের সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন আল্লু।

সালমান খান তার আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর জন্য একই পারিশ্রমিক নিয়েছেন।পুষ্পা: দ্য রুল’-এ আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন রাশমিকা মানদানা। নতুন পর্বে নতুন চমক হিসাবে থাকতে পারেন দক্ষিণের আরও এক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সূত্রের খবর, তার সঙ্গে কথা বলেছেন পরিচালক সুকুমার।

সম্প্রতি ‘গুড বাই’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও ‘পুষ্পা’-র পরবর্তী পর্ব নিয়ে মুখ খুলেছেন রাশমিকা। জানিয়েছেন, দিন দুয়েকের মধ্যেই শুটিংয়ের কাজ শুরু করবেন তারা। ২০২৪ সালের মকর সংক্রান্তিতে বহুপ্রতীক্ষিত এই ছবি মুক্তি পেতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com