শনিবার, ০৬ Jun ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রেলস্টেশনের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ মন্ত্রী, ২ কর্মকর্তাকে বহিষ্কার

চট্টগ্রাম রেলস্টেশনে অপরিষ্কার ও নানা অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ ঘটনায় তিনি তৎক্ষণাৎ দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেন।

তারা হলেন- বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।আজ (৫ ফেব্রুয়ারি) শনিবার  দুপুর ১২টার দিকে পুরাতন রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা পরিদর্শনের সময় এ ব্যবস্থা নেন মন্ত্রী।

এর আগে চট্টগ্রামে পুরাতন রেলস্টেশন থেকে নতুন রেলস্টেশন পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় রেলমন্ত্রী অবৈধভাবে পার্কিং করা গাড়ি ও যত্রতত্র দোকানপাট দেখে ক্ষেপে যান। তৎক্ষণাৎ তিনি ওই দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।

এদিকে পরিদর্শন শেষে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ে (সিআরবি) হাসপাতাল নির্মাণ ইস্যুতে সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, সিআরবিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তির আওতায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরপর থেকে আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এ ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।তিনি আরও বলেন, চট্টগ্রামে মন্ত্রী-এমপিরা যদি হাসপাতাল না চান, তবে প্রধানমন্ত্রীও চাইবেন না।

রেল মন্ত্রণালয়েরও সেটার বিরোধিতা করার সুযোগ নেই।কালুরঘাট রেলসেতুর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটির নকশা প্রণয়নের কাজ হচ্ছে। নৌ-যান চলাচলের জন্য নির্দিষ্ট উচ্চতায় নির্মাণ করা হবে সেতু।

এসময় উপস্থিত ছিলেন- রেল সচিব মো. হুমায়ুন কবির, ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন, অ্যাডিশনাল জিএম মুরাদ হোসেন ও প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com