শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

‘লাল সিং চাড্ডা’র পারিশ্রমিক নেবেন না আমির

আমির খানের বহুল আলোচিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের এই সিনেমাটি। সিনেমাটির জন্য আমির খানের পারিশ্রমিক ছিল ১০০ কোটি রুপি। শোনা যাচ্ছে পারিশ্রমিক নেবেন না এ অভিনেতা।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনেমার যে বড় ক্ষতি হয়েছে তাতে পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির। এতে যদি ক্ষতির পরিমাণ কিছুটা কমানো যায়।

এ সিনেমার জন্য ভায়াকম এইটিন স্টুডিওর প্রায় ১০০ কোটি রুপি ক্ষতি হয়েছে। সেই ক্ষতি নিজের কাঁধে নিয়েছেন আমির খান। এতে হয়তো প্রযোজকের ক্ষতির পরিমাণটাও কমে যাবে।সবমিলে সিনেমাটির পেছনে চার বছর ব্যয় করে এক পয়সাও নিচ্ছেন না আমির।

‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এছাড়া আমিরের বিপরীতে আছেন আরেক বলিউড সুপারস্টার কারিনা কাপুর।হলিউডের অন্যতম ব্যবসাসফল ও বহুল আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’র রিমেক ‘লাল সিং চাড্ডা’। ফরেস্ট গাম্পের মূল চরিত্রে ছিলেন প্রখ্যাত মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস। উইন্সটন গ্রুমের লেখা ফরেস্ট গাম্প উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছিল।

এমন একটি ব্যবসাসফল সিনেমার রিমেকের এরকম বেহাল দশায় বিনোদনপ্রেমীদের মধ্যে বেশ হতাশা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমির-কারিনার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ এর পেছনে লাল সিং চাড্ডা মুক্তির আগেই শুরু হওয়া বয়কটের ডাকসহ নানা বিষয় নিয়ে কথা বলছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com