শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

লোহাগাড়ায় লাইসেন্সবিহীন দু`টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিলো স্বাস্থ্য বিভাগ

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈধ  লাইসেন্স না থাকায় দু`টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।উক্ত লাইসেন্সবিহীন  ডায়াগনস্টিক সেন্টারগুলো হল উপজেলার বড়হাতিয়া মনু ফকির বাজারে গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার এবং একই ইউনিয়নের সেনেরহাট বাজার এলাকার একুশে ডায়াগনস্টিক সেন্টার।

৩০ আগস্ট মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করে উক্ত দুটি ল্যাব বন্ধ করে দেন  উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।অভিযানকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইশতিয়াকুর রহমান ও পরিসংখ্যানবিদ মুহাম্মদ আবুল কালাম উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান, সরকারী ভাবে নির্দেশনা রয়েছে অনিবন্ধিত কোন প্রকার বেসরকারী হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবেনা। আমরা স্বাস্থ্য বিভাগের টিম প্রতিদিনের ন্যায় আজকে সকালে উপজেলার বড়হাতিয়ায় গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার এবং একুশে ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় দুটি ল্যাব বন্ধ করে দেওয়া হয়েছে। অনিবন্ধিত কোন ল্যাব কেউ প্রভাব কাটিয়ে পরিচালনা করলে সেগুলোর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।  এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com