শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

দেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে লোহাগাড়ায় জাতীয় শোক সভার আলোচনা সভায় বক্তারা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের বিদেশ থেকে এনে রায় কার্যকর করতে হবে।এদেশের মানুষ আওয়ামীলীগ সরকারের সাথে রয়েছে।শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করেন। ঘাতকরা জাতির পিতাসহ স্বপরিবারকে হত্যা করে এদেশের উন্নয়নে বাঁধাগ্রস্ত করতে চেয়েছিল। কিন্তু ষড়ষন্ত্র কারীরা সফল হয়নি।

জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। জাতির জনকের শাহাদত বার্ষিকীতে শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন বক্তারা।

গতকাল (২৬ আগস্ট) শুক্রবারদুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটাস্থ এক কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথাগুলো তুলে ধরেন।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র জনগণকে সাথে আওয়ামী নেতাকর্মীদেরকেই নিয়ে প্রতিহত করতে হবে।

বক্তারা বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে পরিশ্রম করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে উন্নতির উচ্চমাত্রায় নিতে কাজ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দীন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব সিআইপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংঠনিক সম্পাদক জহির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবণা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com