মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

লোহাগাড়ায় দুই সাংবাদিককে অপহরণ করে চাঁদা দাবি করাই সংবাদ সম্মেলন করা হয়েছে

লোহাগাড়া উপজেলায় কর্মরত দুই সাংবাদিকদের কাছে চাঁদা দাবি ও  সোশ্যাল মিডিয়ায় হেয় প্রতিপন্ন করায় এরশাদ হোসাইন ও মোহাম্মদ আলাউদ্দিন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ (২৪ আগস্ট) বুধবার  সকাল ১২ টায় লোহাগাড়া স্টেশনের হোটেল দি জামানের হলরুমে লোহাগাড়ায় কর্তব্যরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিকটিম দৈনিক দেশের কন্ঠ পত্রিকার দক্ষিণ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম। লিখিত বক্তব্য তিনি বলেন, হত্যা ও চাঁদাবাজি মামলার আসামী এরশাদ হোসাইন এবং তাঁর সহযোগী মোহাম্মদ আলা উদ্দিন গত ২৮ জুলাই রাত ৯ ঘটিকার সময় ভিকটিম জাহাঙ্গীর আলম ও তার সহকর্মী কলিম উল্ল্যাহ কে ধরে নিয়ে গিয়ে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে কালি স্টাম্পে স্বাক্ষর নিয়ে তাঁদের মারধর করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাসিক চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা জানালে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।

তাঁদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২টি চাঁদাবাজীর মামলা ও ১টি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলা গুলো আমলে নিয়ে সরজমিনে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য পিবিআই ও ডিবি চট্টগ্রাম কে নির্দেশ প্রদান করেন।

বর্তমানে মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন মহল থেকে ভিকটিমদের কে হুমকি ধমকি দিচ্ছে। তার জন্য লোহাগাড়ায় কর্তব্যরত সকল সাংবাদিক কে নিয়ে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভিকটিম জাহাঙ্গীর আলম ও কলিম উল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এন এম আহম্মেদ মনির, সাধারণ সম্পাদক আবদুল খালেক, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক রকসী সিকদার যুগ্মসাধারণ সম্পাদক সেলিম উদ্দিন খান সহ উপজেলার কর্মরত সকল সংবাদকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com