মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ ও কুলাউড়ায় বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ, শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ান (৪৬ বিজিবি) এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কুলাউড়ায় গরীব দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার  (১৫ আগস্ট) সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিািজবি’র অধিনায়ক ল্যা: কর্ণেল মিজানুর রহমান সিকদার, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলী, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদান মো: সেলিম। পরে বিজিবি’র মেজর ডা: তানভীরের নেতৃত্বে একদল চিকিৎসক নিব্যাপী ৫০০ জন লোককে বিনামূল্যে চিকিৎসা নেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

এদিকে সোমবার (১৫ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিজিবি’র ব্যবস্থাপনায় কুলাউড়া উপজেলার চাতলাপুর বিওপি’র সীমান্তবর্তী এলাকার ১০০টি গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com