শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

৭৬তম স্বাধীনতা দিবসে ভারতবাসীকে যে বার্তা দিলেন মোদি

আজ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। সে হিসেবে এ বছর ৭৬তম স্বাধীনতা দিবস পালন করছে ভারতবাসী।

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার তিনি বলেন, “আমরা পরাধীনতা থেকে মুক্তি চাই। মনের ভিতর দূরদূরান্তে, সমুদ্রের গভীরেও পরাধীনতার ভাবনা যেন না থাকে।”
মোদি বলেন, “বাকি দুনিয়া কতদিন আমাদের সার্টিফিকেট দেবে? দুনিয়ার সার্টিফিকেটের উপর নির্ভর করে আমরা কতদিন কাটাব? আমরা কি নিজেদের মানদণ্ড তৈরি করব না? ১৩০ কোটির দেশ কি নিজেদের মানদণ্ড তৈরির জন্য কিছু করতে পারবে না? কোনও পরিস্থিতিতে অন্যদের অনুসরণ করার দরকার নেই। আমরা যেমন, সেরকমই থাকব। শুধু নিজেদের ক্ষমতাবলের উপর দাঁড়িয়ে থাকব আমরা। আমরা পরাধীনতা থেকে মুক্তি চাই। মনের ভিতর দূরদূরান্তে, সমুদ্রের গভীরেও পরাধীনতার ভাবনা যেন না থাকে।”

তিনি আরও বলেন, ভারত গণতন্ত্রের ধাত্রীভূমি। ভারত প্রমাণ করেছে যে ভারতের অপরিসীম ক্ষমতা রয়েছে। ৭৫ বছরের যাত্রায় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

মোদি বলেন, ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সময় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেছি। ১৪ অগস্ট আমরা দেশভাগের ভয়াবহতার কথা স্মরণ করেছি। আজ দেশের সেই সমস্ত নাগরিকদের স্মরণ করার দিন, যারা এই ৭৫ বছরে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রেখেছেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আশা, আকাঙ্ক্ষার মধ্যে আমরা সকলের চেষ্টায় এখানে পৌঁছেছি। ২০১৪ সালে ভারতীয় নাগরিকরা যখন আমায় দায়িত্ব দিয়েছিলেন, তখন আমি স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হয়েছিলাম, যিনি লালকেল্লা থেকে দেশবাসীর গুণগান করার সুযোগ পেয়েছিলেন।”

মোদি বলেন, “আমরা যখন স্বাধীনতা অর্জন করি, তখন অনেক আমাদের উন্নয়নের গতিপথ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু তারা জানতেন না যে এদেশের মানুষের মধ্যে আলাদা কিছু আছে। তারা জানতেন না যে ভারতের মাটি বিশেষ কিছু।”

তিনি আরও বলেন, “আমাদের ৫টি বড় সংকল্প নিয়ে হাঁটতে হবে। এই সংকল্পগুলোর মধ্যে একটি হবে উন্নত ভারত। দ্বিতীয়ত, দাসত্বের কোনও অংশ যেন দেশের কোনও কোণে না থাকে। এখন আমাদের ১০০ শতাংশ নিশ্চিত করতে হবে যাতে আমরা দাসত্বের চিন্তাভাবনা ভুলে এগোতে পারি। এই দাসত্বের চিন্তাভাবনা আমাদের শক্ত করে ধরে রেখেছে। দাসত্বের ক্ষুদ্রতম বিষয়গুলো থেকেও মুক্তি পেতে হবে আমাদের।” সূত্র: হিন্দুস্তান টাইমস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com