শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

বড়হাতিয়ায় থমথমিয়া খালের উপর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

 মোঃ সেলিম উদ্দিন বিশেষ প্রতিনিধি –

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন জনগুরুত্বপুর্ণ ও পাহাড়ি জনপথ। এ অঞ্চলের ৮নং ওয়ার্ডস্থ লস্কর পাড়া সংলগ্ন থমথমিয়া খাল রয়েছে। খালে বৃষ্টির পানি হলে ডুবে যায় এবং স্রোতও বৃদ্ধি পায়। বিগত দিনে এই সড়ক টি অনেকবার পরিদর্শন করলেও কাজের কাজ হয়নি। অবশেষে মানুষের দাবী পূরণ হলো। গ্রামীণ অবকাঠামোকে আরও দৃঢ় করার লক্ষ্যে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক উন্নয়নের সফল কান্ডারী,প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২১-২২ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দীর্ঘ সেতু/কালর্ভাট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ লস্কর পাড়া সড়কে থমথমিয়া খালের উপর ১২ মিটার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১১আগস্ট সকালে উক্ত ব্রীজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাহাদুর চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার-প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী,বড়হাতিয়ার কৃতি সন্তান,সমাজসেবক মিরান হোসেন মিজান,বড়হাতিয়া ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ রফিক উদ্দিন সওদাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কার্য্য সহকারী শুভংকর চাকমা প্রকাশ বাবু। এসময় অন্যান্যদের মধ্যে আধুনগর ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মন্নান, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ইমন,বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হোসাইন মেহেদী,ঠিকাদার মুহাম্মদ ফারুকসহ স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com