মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজারে ভোক্তার অভিযোগের ভিত্তিতে ৩ প্রতিষ্ঠান জরিমানা

মৌলভীবাজারে ৩ ভোক্তার অভিযোগের ভিত্তিতে ৩টি প্রতিষ্টানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।গাজ বুধবার  মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কাঙালয়ে অভিযোগকারী ও অভিযুক্ত প্রতিষ্টানের কতৃপক্ষের উপস্থিতিতে অভিযোগের উপর শুনানী অনুষ্টিত হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে ৩টি প্রতিষ্টানের কতৃপক্ষকে জরিমানা করেন ভোক্তা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। তিনি জানান, সিএনজি চালিত অটোরিকসায় নিয়মিত ভাড়ার ছেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় লাইলি বেগম নামের এক নারী যাত্রী ভোক্তা কার্যলয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই নারী যাত্রীর অভিযোগের  শুনানীতে সত্যতা পাওয়ায় কুসুমবাগ সিএনজি স্ট্যান্ড এর সভাপতিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এই ধরণের অন্যায় যাতে আর না হয় তারা ড্রাইভারদের সর্তক করবেন মর্মে লিখিত স্বীকারোক্তি প্রদান করেন শ্রমিক নেতারা। এছাড়াও দিব্য পুরকায়স্থ ও আমিনুল ইসলাম নামের দুইজন অভিযোগকারী অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গলে অবস্থিত পানসি রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা এবং কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে অবস্থিত নজরুল এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী  ২৫% অর্থ অভিযোগ দায়েরকারী ভোক্তাদের প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com