মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজারে মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগান শ্রমিকদের কর্মবিরতি

শ্রীমঙ্গল উপজেলার ফিনলে টি কোম্পানির মালিকানাধীন বাগানের চা শ্রমিকরা আজ মজুরি বৃদ্ধির দাবীতে কর্মবিরতি পালন করেন। উপজেলার ভাড়াউড়া, খাইছড়া ও ফুলছড়া চা বাগানের শ্রমিকরা প্রতিদিনের মতো সকাল ৯ টায় কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে বাগানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দাঁড়িয়ে তারা এ কর্মবিরতি পালন করেন। এ সময় ভাড়াউড়া চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন কালে একটি বিক্ষোভ মিছিলও বের করেন।

চা বাগানের নারী শ্রমিকরা বলেন, আমরা ১২০ টাকা মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলেনা। আমরা অনেক কষ্ট করে জীবন পরিচালনা করছি। বাজারে সব কিছুর দাম বেশি হলেও আমাদের হাজিরা(দৈনিক মজুরি) এত কম যা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না।

ভাড়াউড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ নূর মিয়া বলেন, চা শ্রমিকদের একদিনের মজুরি দিয়ে ১ লিটার তেল কেনাও সম্ভব নয়। শ্রমিকরা কি যে কষ্টে রয়েছেন তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে ১২০ টাকা মজুরি দিয়ে শ্রমিকরা ভালমন্দ খেতে পারে না।

মজুরি বৃদ্ধি না হলে শ্রমিকরা কঠিন পরিস্থিতিতে পরবে বলে তিনি জানান। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, আমরা গত ১৯ মাস থেকে আবেদন নিবেদন করে আসছি। কিন্তু মালিক পক্ষের টালবাহানা ও সময়ক্ষেপণের কারণে কোন কিছুই হচ্ছে না।

তিনি বলেন, মজুরি ১২০ টাকা থেকে ৩শ টাকায় বৃদ্ধি করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বর্ধিত করার প্রস্তাব দিয়েছে। ১৪ টাকা বৃদ্ধি হলে একজন শ্রমিকের মজুরী হবে ১৩৪ টাকা। এই ১৩৪ টাকা দিয়ে কিভাবে একজন শ্রমিকের জীবন চলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com