সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

যদি ইউক্রেনের গণভোট হয়…

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি হুশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে- সেগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে যদি ‘কোনো ধরণের গণভোট আয়োজন করে’ তাহলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে।

শুধু ইউক্রেন নয় ইউক্রেনের মিত্র দেশ যেগুলো আছে তাদের সঙ্গেও রাশিয়ার আলোচনার পথ বন্ধ হয়ে যাবে।

ইউক্রেনে হামলা করার পর মারিউপোল, মেলিতোপোল, খেরসন এবং জাপোরিঝজিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করে রুশ সেনারা।

গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে খেরসন ও জাপোরিঝজিয়ায় আগামী সেপ্টেম্বরে গণভোট আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। এরমাধ্যমে এ দুটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হবে। এমন সময়ই জেলেনস্কি হুশিয়ারি দিলেন।

রোববার রাতে নিয়মিত ব্রিফিংয়ে এ ব্যাপারে জেলেনস্কি বলেছেন, যদি দখলদাররা ভুয়া-গণভোটের আয়োজন করে তাহলে তারা ইউক্রেন এবং মুক্ত বিশ্বের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার পথ বন্ধ করে দেবে। একটা সময় ইউক্রেন ও বিশ্বের সঙ্গে রাশিয়ার অবশ্যই আলোচনা করতে হবে।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর রাশিয়া-ইউক্রেন দুই দেশের প্রতিনিধিরাই বেশ কয়েকবার আলোচনায় বসেন। কিন্তু এসব আলোচনা থেকে কোনো ফলাফল আসেনি।

সূত্র: আল জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com