মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণ, মূল হোতা রাজা মিয়া গ্রেফতার

টাঙ্গাইলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী ঈগল পরিবহন নামে একটি বাসে একদল ডাকাত অস্ত্রের মুখে ঘুমন্ত যাত্রীদের হাত-মুখ ও চোখ বেঁধে জিম্মি করে নির্যাতন এবং লুটপাটসহ এক নারী যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়ের পর রাজা মিয়া (৩২) নামে এক যুবক ডাকাত ও মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে।
আজ(৪ আগস্ট) বৃহস্পতিবার ভোর ৫টার দিকে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ডাকাত রাজা মিয়া জেলার কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা বাসের চালক ছিলেন।
এ বিষয়ে জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ হেলাল উ‌দ্দিন জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে টাঙ্গাইল সদর এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে রাজা মিয়া‌কে গ্রেফতার করা হ‌য়েছে। প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে সে চলন্ত বা‌সে ডাকা‌তি করার ঘটনা স্বীকার ক‌রে‌ছে।
রাজা মিয়া জা‌নি‌য়েছে, তারা ১০ জন মি‌লে ওই বাস জি‌ম্মি ক‌রে চলন্ত অবস্থায় যাত্রী‌দের কাছ থে‌কে সব কিছু ডাকা‌তি ক‌রে‌ছে। এছাড়া বা‌সে থাকা এক নারী‌কে তার সহ‌যো‌গীরা ধর্ষণ ক‌রে‌ছে।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঈগল পরিবহনের যে বাসটি ডাকাতরা জি‌ম্মি ক‌রে‌ছিল, সেই বাসের চালককে সরিয়ে দিয়ে রাজা চালকের সিট দখল করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সব কিছু স্বীকার ক‌রে‌ছে।
তিনি আ‌রও বলেন, মধুপুরে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। ভোরে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।
এ ঘটনায় অজ্ঞাত ১০ জনের নামোল্লেখ করে মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এরআগে বুধবার (৩ আগস্ট) দিনগত রাতে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি বাস ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পথে এ ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com