বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয়

পশ্চিমবঙ্গে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিথিল কোভিড বিধিনিষেধ

পশ্চিমবঙ্গে মহামারি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় বিধিনিষেধে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে আংশিকভাবে সব স্কুল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

আজ (৩১ জানুয়ারি) সোমবার  পশ্চিমবঙ্গের মহামারি পরিস্থিতি পর্যালোচনার পর তিনি ঘোষণা দিয়েছেন, বেশ কিছু বিষয়ে ছাড় দিয়ে রাজ্যে মহামারিজনিত বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়ানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তাই নৈশকালীন বিধি-নিষেধের সময় কিছুটা কমানো হচ্ছে। এখন থেকে রাত ১০টার বদলে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশবিধি কার্যকর থাকবে।

মুম্বাই ও দিল্লি থেকে প্রতিদিন নিয়মিত ফ্লাইট চলাচল করবে। তবে বেঙ্গালুরুর ক্ষেত্রে ফ্লাইট চলাচলের বিধিনিষেধ এখনো থাকছে। যুক্তরাজ্যফেরত প্লেনগুলোকে সরাসরি কলকাতায় অবতরণের অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক।

রেস্তোরাঁ, সিনেমা হল, পার্ক, স্টেডিয়ামগুলো ৫০ শতাংশের জায়গায় ৭৫ শতাংশ লোক নিয়ে খোলা যাবে। সুইমিং পুল, জিমের ক্ষেত্রেও লোকসংখ্যা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

মমতা জানান, রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আংশিকভাবে স্কুল খুলবে। একই সঙ্গে ক্লাস শুরু হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও।

তিনি জানান, ৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল খোলা থাকবে। প্রথম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের এখনই স্কুলে ক্লাস শুরু হচ্ছে না। তবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য শিক্ষা দপ্তরের উদ্যোগে পাড়ায় স্কুল কর্মসূচিতে লেখাপড়া চলবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com