বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

আবারও বগুড়ায় ২০১ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩২ জন।

আজ (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪০৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ২০১ জন করোনায় আক্রান্ত হয়।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫৪ জন, ধুনট ৩, শেরপুর ৮, গাবতলী ৩, শাজাহানপুরে ১৩, সারিয়াকান্দি ১, দুপচাঁচিয়া ৪, আদমদিঘিতে ১, কাহালু ৩, সোনাতলা ১, শিবগঞ্জে ৮ জন। নতুন আক্রান্ত ২০১ জন নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হল ২৩ হাজার ৩৮১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৩২ জন। মোট সুস্থ হলেন ২১ হাজার ৩৬৮ জন। জেলায় মোছা. মর্জিনা (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি জেলা সদরের বাসিন্দা।

সে জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান। নতুন একজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু হল ৬৯০ জনের।

এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ৪০, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৯, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com