বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

নরসিংদীতে হত্যা মামলা তুলে নিতে বাদী পক্ষকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নরসিংদীর রায়পুরায় গত ১৪ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে উপজেলার চান্দেরকান্দি বড়কান্দা মধ্যপাড়া গ্রামের আপন মিয়ার ছয় বছরের ছেলে মো. হোসেন মিয়াকে বলাৎকারের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার হয় একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ইসলাম মিয়া (২৪)।

তারপর গ্রেফতারকৃত ইসলাম মিয়া জামিনে এসে মামলার বাদী পক্ষকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হয়রানি ও হুমকি প্রদান করে। এ ঘটনায় নিজ জীবনের ও পরিবারের অন্য সকল সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগি আপন মিয়া।

আজ (২৯ জুলাই) শুক্রবার সকালে ভুক্তভুগি আপন মিয়ার নিজ বাড়িতে এলাকাবাসীর উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে আমার ছয় বছরের ছেলে মো. হোসেন মিয়াকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে যায় মোস্তফা মিয়ার ছেলে ইসলাম মিয়া। পরে তাকে বলাৎকারের পর অনেক কষ্ট দিয়ে হত্যা করে সে। পরে ১৬ সেপ্টেম্বর বাড়ির পেছনের কাঁকন নদীতে তার ভাসমান মরদেহ দেখে শনাক্ত করি।

পরে এ ঘটনায় জরিত থাকা সন্দেহে ইসলাম মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে ইসলাম জামিনে এসে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। এরপরওও আমি যখন মামলা তুলে নেইনি তখন আমাকে মেরে ফেলা সহ আমার পরিবারের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দেয়। গেল কুরবানী ইদের আগের দিন মোস্ত মিয়ার ছেলে সোহরাফ ১০/১৫ জন লোক নিয়ে এসে আমাকে হুমকি দমকি দিয়ে যায়। এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতংকের মধ্যদিয়ে দিন পার করছি।অন্যদিকে আমার ছেলে হত্যার প্রায় ৩ বছর অতিবাহিত হলেও আমি আমার ছেলে হত্যার বিচার পায়নি। আমি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ছেলে হত্যার দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দাবি করছি ।

একই সাথে আমার ও আমার পরিবারের নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ প্রশাসন ও উর্ধ্বতন মহলের সহযোগীতা কামনা করছি।এ সময় এলাকাবাসীর মধ্যে সালাহউদ্দিন, হুমায়ুন কবীর মৃধা, মুক্তিযোদ্ধা আবদুল হক, ধন মিয়া, নুরুল ইসলাম, আল আমিন, মনির ও সবুজ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ হত্যাকাÐের ন্যায় বিচার দাবি করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com