মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

নাগরপুরে শিশু ধর্ষণকারী কৃষ্ণ দাস গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে ১০ বছরের শিশু ধর্ষণ মামলার অভিযোগে কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল (২৬ জুলাই) সোমবার দেলদুয়ার উপজেলার দেউলি গ্রামে আত্মীয় বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার বেকড়া ইউনিয়নের মৃত জিতেন্দ্র চন্দ্র দাসের ছেলে। গ্রেফতারকৃত কে শিশু ও নারী নির্যাতন মামলা দিয়ে আজ (২৭ জুলাই) মঙ্গলবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে কৃষ্ণ দাসের আটকের খবর পেয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ও মোবাইল ট্যাকিং এর মাধ্যমে দেলুদুয়ার উপজেলার দেউলী গ্রাম থেকে ধর্ষণকারী কৃষ্ণ দাসকে আটক হয়।
নাগরপুর থানার অফিসার ইনর্চাজ ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লোখ্যঃ- শুক্রবার দুপুরে কৃষ্ণ দাস উপজেলার বেকড়া ভোর বাজারে নিজ দোকানে শিশুটি কে ধর্ষন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com