শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মৌলভীবাজারে গন্ধযুক্ত মিষ্টি বিক্রি করায় বেঙ্গল ফুডকে জরিমানা

মৌলভীবাজারে গন্ধযুক্ত বাসি মিষ্টি বিক্রি করায় অভিযোাগে বেঙ্গল ফুডকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।

আজ (২৫ জুলাই) সোমবার  দুপুরে ভোক্তভোগী শায়লা শবনম লাকী নামের এক ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে  মৌলভীবাজারে বেঙ্গল ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, ভোক্তা শায়লা শবনব লাকী মৌলভীবাজারের বেঙ্গল ফুড ধেকে মিষ্টি ক্রয় করে বাড়িতে নিয়ে গেলে দেখতে পান মিষ্টিগুলো গন্ধযুক্ত এবং খাবার যোগ্য নয়, পরে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে বেঙ্গল ফুড এর নামে অভিযোগ করেন।

ভোক্তভোগী শায়লা শবনম এর অভিযোগের ভিত্তিতে ভোক্তা জেলা কার্যালয়ে অভিযুক্ত বেঙ্গল ফুড এর ম্যানেজার মো: নজরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ খান ও অভিযোগকারী শায়লা শবনম লাকীর উপস্থিতিতে শুনানীর মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়ায় বেঙ্গল ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ভাগ অর্থ অভিযোগকারীকে প্রদান করা হয়। বেঙ্গল ফুড এর কতৃপক্ষকে সেবারমান এবং প্রতিশ্রতি অনুযায়ী আরো দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com