মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

টাঙ্গাইলে বাসের সাথে ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালো দুই চালক

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ (২৪ জুলাই) রবিবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন বাসচালক ও অপরজন ট্রাকচালক। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হো‌সেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হা‌নিফ প‌রিবহ‌নের যাত্রীবা‌হী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রা‌ক সল্লায় পৌঁছালে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।
এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে হা‌নিফ বাসের চালক ও ট্রাকচালক  ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হয় ১০ জন। তাদের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুইজনের পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে এ দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসন ও দুর্ঘটনাকব‌লিত প‌রিবহন ২টি  উদ্ধারে কাজ কর‌ছে পু‌লিশ। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com